রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদায় হজ—মানবতার মহাসনদ ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি দুর্নীতি ও সরকারের সদিচ্ছার অভাবই জাতীয়করণের প্রধান অন্তরায়: শায়খে চরমোনাই বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পরীক্ষার্থী নিবন্ধনের সময় বাড়ল বায়তুল মোকাররমে ইসলামি বইমেলার উদ্বোধন, চলবে মাসব্যাপী ‘বিএনপিও সংবিধান সংস্কারের কথা বলে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে’ বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’

ঈদের আগেই চীনা টিকা পাওয়ার প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল ফিতরের আগেই চীনা টিকা পাওয়ার প্রত্যাশা করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।মঙ্গলবার (৪ মে) পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ঈদের আগে টিকা দেওয়ার জন্য চীন সরকার কাজ শুরু করেছে।

ড. মোমেন জানান, চীনে মে দিবসের পাঁচদিনব্যাপী ছুটি চলছে। এই ছুটি ৫ মে শেষ হবে। ছুটির কারণে সেখানে সব কিছু বন্ধ রয়েছে। ঢাকার চীনা রাষ্ট্রদূতও এ বিষয়ে আশ্বাস দিয়েছেন। আমরা এ বিষয়ে আশাবাদী।

তিনি জানান, টিকা পেতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা চলছে। এর আগে সোমবার স্বাস্থমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছিলেন ১০ মে’র মধ্যে চীন থেকে টিকা আসবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ