শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ

ঝালকাঠিতে বৃষ্টির জন্য এলাকাবাসীর নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝালকাঠি জেলার নলছিটিতে প্রচণ্ড তাপদাহ, খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে নামাজ আদায় করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে সরকারি নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধর্মপ্রাণ মানুষ এ নামাজ আদায় করেন। নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম ও নলছিটি সিনিয়র ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা বাহাউদ্দীন।

অংশগ্রহণকারী মুসল্লীরা জানান, বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই ঝালকাঠির কোনো এলাকায়। অনাবৃষ্টিতে সম্ভব হচ্ছে না ফসল উৎপাদন। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর রহমতের জন্যই এই নামাজ আদায়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ