শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম ও ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন। বুধবার বিকালে কালীগঞ্জ-কাপাসিয়া সড়কের বক্তারপুর ইউনিয়নের পৈলানপুর বটতলা এলাকা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেল চালক ইমাম মাওলানা সোহেল হোসেন (৪০) ও শ্রমিক নূর ইসলাম (৩৫)।

নিহত ইমাম মাওলানা সোহেল হোসেন উপজেলার জাংগালিয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামের মৃত আশু নেওয়াজের ছেলে। তিনি বক্তারপুর ছোট দেওলিয়া জামে মসজিদের ইমাম ছিলেন। শ্রমিক নূর ইসলাম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ঝিকাতলা গ্রামের মৃত আকাব আলী শেখের ছেলে (৩৫)। সে দুই সন্তানের জনক। ধান কাটার জন্য তিনি গাজীপুর এসেছিলেন।

নিহত নূর ইসলামের ছোটভাই রবিউল জানান, এক সপ্তাহ আগে তার বড়ভাই পেটের দায়ে কাজের সন্ধানে গাজীপুরের কালীগঞ্জ আসেন। ভাইয়ের বড় আশা ছিল কাজ করে টাকা নিয়ে পরিবারের মুখে হাসি ফুটাবেন। সে আশা আর পূরণ হলো না নূর ইসলামের।

জানা যায়, উপজেলার মৃত আব্দুল মান্নানের ছেলে বাজিমউদ্দিনের ক্ষেতের ধান কেটে বোঝা নিয়ে বুধবার দুপুরে কৃষকের বাড়ি নিয়ে যাচ্ছিলেন নূর ইসলাম। পথে ইমামের মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগলে দুইজেই ছিটকে পড়ে গুরুতর রক্তাক্ত ও জখম হন।

স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নূর ইসলামকে মৃত ঘোষণা করেন। ইমাম সোহেলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে কালীগঞ্জ থেকে ঢাকা নেয়ার পথে ইমাম সোহেলও মারা যান।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, দুর্ঘটনার কথা শুনেছি। এখানো পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ