সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে তওবা ও দোয়ার আহ্বান মুফতি রুহুল আমীনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাস থেকে মুক্তির জন্য আগামীকাল জুমার নামাজ শেষে মুসল্লিদের নিয়ে বিশেষ তওবা ও দোয়ার আহ্বান জানিয়েছেন গওহরডাঙ্গা মাদরাসার মোহতামিম ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুফতি রুহুল আমীন। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে আল্লামা মুফতি রুহুল আমীন বলেন, বৈষয়িক মহামারি করোনাভাইরাসে পুরো বিশ্ব বিপর্যস্ত। থমকে দাঁড়িয়েছে পৃথিবী। একে একে ব্যর্থ হয়েছে সকল চিকিত্সার টেকনোলজি। এই সংকটময় মূহুর্তে মহামারির বিপর্যয় থেকে মুক্তি পেতে আল্লাহর রহমত ছড়া অন্য কোন পথ নেই। তাই সকলকে নিজের কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে একাগ্রচিত্তে কায়মনোবাক্যে তওবা করে দোয়ার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আরো বলেন, আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দৈনিক অগণিত মানুষ মারা যাচ্ছে। তাদের সকল ব্যবস্থাপনা ভেঙ্গে পড়েছে। তাদের এই অসহায় অবস্থার দিক বিবেচনা করে বাংলাদেশ ভারতসহ করোনাভাইরাসে আক্রান্ত প্রতিটা দেশের জন্য বিশেষ করে মুসলমানদের জন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ