শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান  হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব

স্বাস্থ্যবিধি না মানায় বাগেরহাটে ৪৩৫ মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয়দের স্বাস্থ্যবিধি প্রতিপালনে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।স্বাস্থ্যবিধি না মানলে তাদের জরিমানা করা হচ্ছে।

গত ২৭ দিনে বাগেরহাটে ৪৩৫টি মামলা করেছে। তিনজনকে দণ্ডও দেয়া হয়। এ সময় সাড়ে তিন লাখ টাকারও বেশি জরিমানা আদায় করে সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ আদালত।

বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট আজিজুল কবির এই প্রতিবেদককে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাগেরহাটের জেলা প্রশাসন স্থানীয়দের সচেতন করতে নানা উদ্যোগ গ্রহণ করে। জেলা প্রশাসনের একাধিক টিম জেলার বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে করোনার ভয়াবহতা কি রুপ নিয়েছে তা বোঝানোর চেষ্টা করছে।

স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের ১৪টি টিম নিয়মিত কাজ করছে। জেলা প্রশাসন অসচেতনদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মুখে পরার মাস্ক বিতরণ করে। এতকিছু বোঝানোর পরেও যারা স্বাস্থ্যবিধি একেবারেই মানছেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

গত ১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ২৭ দিনে ভ্রাম্যমাণ আদালত বাগেরহাটে ৪৩৫টি মামলা করেছে। তিনজনকে দণ্ডও দেয়া হয়। এ সময় তিন লাখ ৭৩ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ