সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

মাওলানা আব্দুল কুদ্দুস রহ.-এর ইন্তেকালে বেফাকের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকের সহ-সভাপতি ও মিরপুর ত- ব্লক মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুসের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বেফাকুল মাদারিসিল আবারিয়ার নেতৃবৃন্দ।

তাঁর ইন্তেকালে বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ বেফাকের অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সারা দেশের ওলামায়ে কেরাম ও তালিবুল ইলমদের নিকট তার জন্য বিশেষ দোয়ার অনুরোধ জানান বেফাকের নেতৃবৃন্দ।

বুধবার (২৮ এপ্রিল) রাত ১:০৫ মিনিটে রাজধানী ঢাকার উত্তরাস্থ শিন শিন জাপান হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মুফতিয়ে আযম বাংলাদেশ আল্লামা আহমদুল হক রহ. -এর খলিফা, বেফাকের সহ-সভাপতি ও মিরপুর ত- ব্লক মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস রহ.। আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন মাওলানা আব্দুল কুদ্দুস রহ.-এর ভাগিনা মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান।

আজ বুধবার দুপুর ২টায় মিরপুর সাড়ে এগারো হারুন মোল্লা ঈদগাহ মাঠে মাওলানা আব্দুল কুদ্দুস রহ.-এর জানাযা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। মাওলানা আব্দুল কুদ্দুস রহ. বাংলাদেশের মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার প্রথম সারির মুরুব্বিদের একজন ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ