শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান  হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব

ফ্রান্সের একটি গ্রামের নাম মুছে দিয়েছে ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নীতি লঙ্ঘন এবং অশালীনতার অভিযোগে ফ্রান্সের একটি গ্রামের নামে তৈরি পেজ মুছে দিয়েছে ফেসবুক। এক ঘটনায় তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে।

ফ্রান্সের ওই গ্রামের নাম ভিলে দে বিচ (Ville de Bitche)! আর তাতেই বেধেছে বিপত্তি। গ্রামটির নামকে ফেসবুকের অ্যালগরিদম ইংরেজি ভাষার গালি Bitch-এর সঙ্গে মিলে গিয়েছে। মূলত ফেসবুকের ভাষায় মেয়ে কুকুর বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। তবে এটি সাধারণত নারী জাতিকে হেয় করে গালি দিতে ব্যবহার করা হয়।

মোজেল নদী অববাহিকায় অবস্থিত নয়নাভিরাম এই শতাব্দী প্রাচীন গ্রামের মেয়র বলেছেন, ফেসবুকের এমন পদক্ষেপ রীতিমতো অসম্মানজনক। এসময় তিনি ফেসবুকের যন্ত্রনির্ভর অ্যালগরিদমের সমালোচনা করে বলেন, যদি একান্তই নজরদারি চালাতে হয়, তাহলে সেক্ষেত্রে মানুষ নিয়োগ দেয়া উচিত।

গত মার্চ মাসে ফেসবুকের কাছ থেকে একটি চিঠি পান বলে জানিয়েছেন তিনি। সেখানে লেখা ছিল, অশালীন শব্দ ব্যবহার এবং নীতি লঙ্ঘনের জন্য তাদের পেজটি ডিঅ্যাক্টিভেট করেছে ফেসবুক।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ