মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সমুদ্রোপকূলে তিউনিসিয়ার মসজিদে আলি (রা.)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

তিউনিসিয়ার রাজধানীর ৭০ কিলোমিটার পূবে অবস্থিত সম্মোহন জাগানিয়া ছোট্ট এক শহর কুরবুস। অত্যন্ত স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশের জন্য গোটা দেশবাসীর অন্যতম প্রিয় একটি স্থান এটি। ভূমধ্য সাগরের নীল জল ও আরো অসংখ্য আকর্ষণীয় পর্যটন স্থল বেষ্টিত এই শহর ভ্রমণপিপাসুদের নিকট খুবই পছন্দের জায়গা।

সমুদ্র বিলাসী পর্যটকদের নামাজের জন্য সাগরের তীরঘেঁষেই তৈরি করা হয়েছে অনিন্দ্যসুন্দর একটি মসজিদ। নাম মসজিদে আলি (রা.)। মসজিদের নির্মাণশৈলী খুব আড়ম্বর না হলেও সমুদ্রোপকূলে এর অবস্থান হওয়ার কারণে স্বতন্ত্র সৌন্দর্যরূপ ধারণ করেছে।

সমুদ্র ভ্রমণ ও জলকেলিতে চিত্তবিনোদনের পাশাপাশি এ মসজিদে সালাত আদায় করলে আত্মীক প্রশান্তিও মেলে। তাই মসজিদের মিনার থেকে আজান প্রতিধ্বনিত হলেই মুসলিম পর্যটকরা এখানে ছুটে আসেন নামাজ আদায়ের জন্য।

সূত্র: আলজাজিরা

এনটি