সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে ব্লাড টেস্টসহ আরো বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করতে দেয়া হয়েছে তার। সেগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পর পরবর্তী আপডেট বলা যাবে।

পরশু রাতে তার শরীরে কিছুটা জ্বর থাকলেও গতকাল দুপুরের পর থেকে তাও কমে গেছে। ফলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, গতকাল থেকেই ম্যাডামের শরীরের জ্বর কমে গেছে। এখন তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। আজ নয় দিন অতিবাহিত হয়েছে। আর পাঁচ/ছয় দিন পরে তার কোভিড টেস্ট করা হবে। আশা করি তখন তাঁর রিপোর্ট নেগেটিভ আসবে এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

এদিকে, করোনা আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের হাইরেজ্যুলেশন সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পাওয়ার পর তৎক্ষনাত ভার্চুয়াল পর্যালোচনা বৈঠকে বসে চিকিৎসকেরা সর্বসম্মতিক্রমে খালেদা জিয়ার চিকিৎসায় নতুন একটি ওষুধ যুক্ত করেন। বর্তমান শারীরিক অবস্থায় তাকে বাসায় রেখেই চিকিৎসা চলবে।

পর্যালোচনা সভায় খালেদা জিয়ার চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, সাকুর খান, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ডা. আল মামুন, লন্ডন থেকে ডা. জোবায়দা রহমান ও নিউ ইয়র্ক থেকে অপর একজন চিকিৎসক অংশগ্রহণ করেন।

তার শারীরিক অবস্থার ওপর চিকিৎসকদের নিয়মিত পর্যবেক্ষণ চলছে। ঘণ্টায়-ঘণ্টায় আপডেট নিচ্ছেন। করোনা ভাইরাসে আক্রান্ত রোগী হওয়ায় পরবর্তী চিকিৎসার বিষয়টিও সবসময় সংশ্লিষ্ট চিকিৎসকদের মাথায় রেখেই তারা কাজ করছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ