মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে বৈঠকে ভারত-পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে তিন বছর পর বৈঠকে বসেছে ভারত ও পাকিস্তান। ২০১৯ সালে কাশ্মীর নিয়ে বিরোধে সম্পর্ক শীতল হয় দুই দেশের। এরপর থেকে দীর্ঘ সময় দুই দেশের মধ্যে আর কোনো বৈঠক হয়নি।

মঙ্গলবার নয়া দিল্লিতে দুই দেশের মধ্যে বৈঠক শুরু হয়। দুই দেশের অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে দ্বন্দের অবসানে ১৯৬০ সালে স্থায়ী সিন্ধু কমিশন গঠিত হয়। ওই বছরই ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর পানি বণ্টন বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি অনুসারে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের পানি বণ্টন নিয়ে বছরে অন্তত একবার বৈঠকে বসার কথা। তবে করোনা ও দুই দেশের সীমান্তে উত্তেজনার কারণে বৈঠক হয়নি। এর আগে ২০১৮ সালের আগস্টে সর্বশেষ স্থায়ী সিন্ধু কমিশনের বৈঠক হয়েছিল।

সূত্র: আলজাজিরা ও এএনআই

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ