শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

মেখল মাদরাসার মুহতামিম হলেন মাওলানা উসমান ফয়জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: চট্টগ্রামের জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদরাসার মুহতামিম হলেন মাওলানা উসমান ফয়জী।

আল্লামা নোমান ফয়েজীর ইন্তেকালে মেখল মাদরাসার মুহতামিম পদ শূন্য হলে আজ এক জরুরি বৈঠকে নতুন মুহতামিম নির্বাচিত হয়েছেন মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ রহ. এর ছোট নাতী ও মাওলানা নোমান ফয়জী রহ. এর ছোট ভাই মাওলানা উসমান ফয়জী।

এদিকে গতকাল সোমবার সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে রাজধানীর উত্তরা বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন আল্লামা নোমান ফয়েজী।

আজ মঙ্গলবার (২৩ মার্চ) বাদ যোহর মেখল মাদরাসা প্রাঙ্গনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও হাজারো মুসল্লিয়ানে কেরামের উপস্থিততে জানাযার নামাজ সম্পন্ন হয়!

নামাজে জানাযার ইমামতি করেন আল্লামা নোমান ফয়জী রহ. এর বড় সাহেবজাদা মাও.জাকারিয়া নোমান ফয়জী। উপস্থিত ছিলেন হেফাজতের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মুফতীয়ে আজম আল্লামা আব্দুসসালাম চাটগামী, আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী, হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী, নানুপুর মাদ্রাসার মুহতামিম মাও.সালাউদ্দীন নানুপুরী, ফতেহপুর মাদ্রাসার মুহতামিম মাও.মাহমুদুল হাসান, নাজিরহাট মাদ্রাসার মুহতামিম মুফতী হাবীবুর রহমান কাসেমী, লালখান বাজার মাদ্রাসার মুহতামিম মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী, ফেনী জামেয়া রশীদিয়া'র মুহতামীম মুফতী ফয়জুল্লাহ কাসেমীসহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ