মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

কাবা শরিফের সাবেক ইমাম শায়খ আল-সাবুনির ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাবা শরিফের সাবেক ইমাম শায়খ মুহাম্মাদ আলি আল-সাবুনি (৯১) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (১৯ মার্চ) তুরস্কের ইয়েলওয়াতে ইন্তেকাল করেন।

১৯৩০ সালে সিরিয়ার হালাবে তিনি জন্মগ্রহণ করেন। শায়েখ আল-সাবুনি দীর্ঘ ২৮ বছর ধরে সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদালয় এবং মক্কার বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদে শিক্ষকতা করেছেন।

তার লিখিত সাফওয়াতুত তাফাসিরকে কোরআনে কারিমের অন্যতম শ্রেষ্ঠ তাফসির গ্রন্থ মনে করা হয়। এছাড়াও তিনি কুরআনুল কারিমের তাফসির নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বই রচনা করেছেন।

শায়খ আল-সাবুনি পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফে ৫৭ বছর আগে ইমামতি করেছিলেন। তিনি ১৩৮৫ হিজরির রমজান মাসে কাবা শরিফে তারাবিহ নামাজের ইমামতি করেছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ