সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম! মুফতি গোলাম মাওলা রহ.-এর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত নবীজি (সা.) প্রতি মাসে কয়টি নফল রোজা রাখতেন? বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইন নাগরিকের মৃত্যু ‘আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে’

সিরিয়ার রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার রাজধানী দামেস্কে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে দামেস্কে সেনাঘাঁটি লক্ষ্য করে গোলান মালভূমি থেকে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। খবর সিরীয় বার্তা সংস্থা সানা’র।

তবে বেশিরভাগ হামলাই প্রতিহত করার দাবি করছে সিরিয়া। ইসরায়েল এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি।

দামেস্কে সিরিয়ার সেনাঘাঁটি ছাড়াও ইরানপন্থি সশস্ত্র সংগঠন ও হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে উঠেপড়ে লেগেছে ইসরায়েল এবং তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ