মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

যুক্তরাষ্ট্রের তিনটি স্পাতে বন্দুক হামলায় নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় আটলান্টার চেরোকি কাউন্টি স্পাসহ একই সড়কে অবস্থিত আরও দুটি স্পাতে অতর্কিত বন্দুক হামলায় ৮ জন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার এই তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ।

সিএনএন বলছে, ওই হামলায় আটজন নিহত হয়েছেন। অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই তিন হামলার ঘটনায় কোনোরকম সংযোগ আছে কি না তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

জর্জিয়ার রাজধানী আটলান্টা শহর থেকে প্রায় ৪০ মাইল উত্তরে চেরোকি কাউন্টিতে প্রথম ঘটনাটি ঘটে। চেরোকি কাউন্টি শেরিফ বিভাগের ক্যাপ্টেন জে বেকার জানান, স্থানীয় সময় বিকাল ৫টার দিকে অ্যাকওয়ার্থ এলাকায় ইয়ং’স এশিয়ান ম্যাসাজ পার্লারে গুলিতে চারজন নিহত ও আরেকজন আহত হন। এখানে নিহতদের মধ্যে দুইজন এশীয় বংশোদ্ভূত নারী, একজন শ্বেতকায় নারী ও একজন শ্বেতকায় পুরুষ এবং আহত ব্যক্তি হিস্পানিক পুরুষ।

এ ঘটনার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে আটলান্টায় পরের দুটি ঘটনা ঘটে। শহরটির পুলিশ প্রধান রডনি ব্রায়ান্ট জানান, সন্ধ্যায় ‘ডাকাতি হচ্ছে’ খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা একটি বিউটি স্পাতে গিয়ে গুলিবিদ্ধ তিন নারীকে মৃত অবস্থায় পান। এই ঘটনা নিয়ে তদন্ত চলাকালেই একই সড়কের আরেকটি স্পা থেকে পুলিশ কর্মকর্তাদের ফোন করা হয়। সেখানে গিয়ে গুলিবিদ্ধ আরেক নারীর মরদেহ পাওয়া যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ