মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

আমেরিকানদের টিকা নেওয়ার আহ্বান ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের জনগণকে করোনাভাইরাসের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল মঙ্গলবার ফক্স নিউজ প্রাইমটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, ফক্স নিউজ প্রাইমটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, টিকাটি ‘নিরাপদ’ ও ‘এমন একটা কিছু যা কাজ করে’।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি এটি (টিকা) নিতে সুপারিশ করব। বিপুল মানুষ, যারা এটি নিতে চায় না এবং সেই অসংখ্য মানুষকে, যারা আমাকে ভোট দিয়েছে—তাদের এ টিকা নিতে আহ্বান জানাচ্ছি।’

যুক্তরাষ্ট্রে যারা টিকাদান কর্মসূচির বিরোধী তাদের মধ্যে ট্রাম্পের সমর্থকরাই অন্যতম প্রধান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। প্রেসিডেন্টের দায়িত্বে থাকাকালে মহামারির ভয়াবহতাকে তেমন গুরুত্ব না দেওয়ায় সাবেক এ প্রেসিডেন্টের বিরুদ্ধে সমালোচনাও আছে ব্যাপক।

যুক্তরাষ্ট্রজুড়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরুর পর দেশটির জীবিত সব সাবেক প্রেসিডেন্টই নাগরিকদের এ টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একমাত্র ট্রাম্পই এ বিষয়ে দীর্ঘদিন চুপ ছিলেন।

সদ্যবিদায়ী এ প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে গোপনে করোনাভাইরাসের টিকা নিয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ