সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম! মুফতি গোলাম মাওলা রহ.-এর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত নবীজি (সা.) প্রতি মাসে কয়টি নফল রোজা রাখতেন? বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইন নাগরিকের মৃত্যু ‘আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে’

আমি কোনো বাটপার নেতার পেছনে রাজনীতি করি না: কাদের মির্জা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আব্দুল কাদের মির্জা বলেছেন, আমার নেত্রী আমাকে বলেছে তুমি শান্ত থাকো। আমি শান্ত আছি, আমি কারো কাছে বলব না। আমি আল্লাহর কাছে বিচার দেব। সমস্ত কাগজপত্র রেডি করে রেখেছি, সেগুলো শেখ হাসিনার হাতে তুলে দেব। আমি কোনো বাটপার নেতার পেছনে রাজনীতি করি না।

বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় বসুরহাট জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের আগে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষের আমার ওপর দরদ আছে। মানুষের হৃদয়ের খবর নেন। যত ঘটনা ঘটেছে, সকল ঘটনার বিভাগীয় তদন্ত ঢাকা থেকে করতে হবে। পিবিআইকে মামলা দিছে। পিবিআই আগে কী বলেছে, এখন কী বলে বুঝি না। এটা এসপি সাহেব পিবিআইকে প্রভাবিত করে মামলা ভিন্ন খাতে নেয়ার ষড়যন্ত্র করছে।

কাদের মির্জা আরও বলেন, নোয়াখালীর ডিসি, এসপি, ডিবির ওসি, কোম্পানীগঞ্জের ইউএনও, এসিল্যান্ড, ওসি ও ওসি (তদন্ত) কে প্রত্যাহার না করলে যতই চেষ্টা করুক কোম্পানীগঞ্জে শান্তি আসবে না। এটা স্পষ্ট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ