সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম! মুফতি গোলাম মাওলা রহ.-এর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত নবীজি (সা.) প্রতি মাসে কয়টি নফল রোজা রাখতেন? বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইন নাগরিকের মৃত্যু ‘আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে’

রাজশাহীতে আলুক্ষেতে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর তানোরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির সেসনা-১৫২ মডেলের একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছে।

আজ মঙ্গলবার দুপুরে তানোরের লালপুর ও আড়াদীঘি গ্রামের মাঝামাঝি স্থানের আলু ক্ষেতে বিমানটি উল্টে পড়ে।

বিমানটিতে বাংলাদেশ ফ্লাইং একাডেমির রাজশাহীর প্রশিক্ষক ক্যাপ্টেন মাহফুজুর রহমান ও প্রশিক্ষণার্থী ক্যাডেট নাহিদ এরশাদ ছিলেন।

প্রশিক্ষণার্থী নাহিদ জানান, রাজশাহীর হযরত শাহমখদুম বিমানবন্দর থেকে দুপুরে বিমানটি নিয়ে তারা উড্ডয়ন করেন। কিছুক্ষণ পর বিমানটি আলুক্ষেতে উল্টে পড়ে। তবে কীভাবে বিমানটি উল্টে গেল, তাৎক্ষণিকভাবে তিনি তা জানাতে পারেননি।

তানোরের তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম জানান, বিমানটি আলুক্ষেতে আছড়ে পড়ার পর সঙ্গে সঙ্গে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। বিমানটি সেখানে উপুড় হয়ে পড়ে রয়েছে। এলাকাবাসী দুই পাইলটকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দিয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন।

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমান বন্দরের ব্যবস্থাপক দিলারা খাতুন বলেন, বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান রাজশাহীর আকাশে উড়ছিল। তানোর উপজেলার লালপুর এলাকায় হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রশিক্ষণ বিমানটি আলুক্ষেতে আছড়ে পড়ে।

এতে বিমানটি উল্টে যায়। এ সময় প্রশিক্ষণ বিমানে থাকা পাইলট মাহফুজ ও প্রশিক্ষণার্থী নাহিদ সামান্য আহত হন। তবে তারা নিরাপদে বিমান থেকে বের হয়েছেন। দুর্ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা করা হবে বলে জানান ব্যবস্থাপক দিলারা খাতুন জানান।

এর আগে গত ৯ জানুয়ারি রাজশাহী বিমানবন্দরে ল্যান্ড করার সময় বাংলাদেশ ফ্লাইং ক্লাবের একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়েছিল। ২০১৫ সালেও এই সংস্থার একটি বিমান রাজশাহীর বিমানবন্দরে আছড়ে পড়ে। এতে এক নারী প্রশিক্ষণার্থী নিহত হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ