সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম! মুফতি গোলাম মাওলা রহ.-এর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত নবীজি (সা.) প্রতি মাসে কয়টি নফল রোজা রাখতেন? বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইন নাগরিকের মৃত্যু ‘আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে’

ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন ড. ইউনূস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ প্রতিপালন না করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্টে ভার্চুয়ালি হাজির হয়েছিলেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরে ব্যাখ্যা প্রদান শেষে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন আদালত। একইসঙ্গে শুনানির জন্য ২২ এপ্রিল দিন নির্ধারণ করেন।

মঙ্গলবার (১৬ মার্চ) বিচারপতি মুহা. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইউসুফ আলী। ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

গত ১৮ ফেব্রুয়ারি গ্রামীণ টেলিকমে কর্মী নিয়োগের বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়ন না করায় ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত অবমাননার বিষয়ে তার বিরুদ্ধে রুল জারি করেছিলেন আদালত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ