শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই

তেজগাঁওয়ে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বিক্ষোভে অংশ নেয়া শ্রমিকরা স্টিচওয়েল ও অ্যাপারেল স্টিচ কারখানায় কাজ করেন।

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে দুটি পোশাক কারখানার শ্রমিকরা তিব্বত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

বিক্ষোভের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদের সরে যেতে বলে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, পোশাক শ্রমিকদের অবরোধের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের সরে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু শ্রমিকেরা না সরায় ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ