মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাজের পরিধি বাড়াতে ইসলামী আন্দোলনের ১৩ উপকমিটি গঠন ‘আল্লামা উসমান ফয়েজীর দীর্ঘদিনের খেদমত নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে’ চট্টগ্রাম বিভাগে বেফাকের মাদরাসা পরিদর্শন শুরু আগামীকাল কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুরআনের কোন আয়াত পরিবর্তনের ক্ষমতা কারো নেই: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন সম্প্রতি এক শিয়া নেতা ভারতের সর্বোচ্চ আদালতে পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে রিট করায় গোটা মুসলিম বিশ্বে চরম উত্তেজনা দেখা দিয়েছে। মুসলিমপ্রধান বাংলাদেশের মুসলমানদের হৃদয়েও এই ন্যক্কারজনক ঘটনায় রক্তক্ষরণ হচ্ছে। মূলত এই রিট মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ পবিত্র কুরআনে পরিবর্তন আনার একটি ধৃষ্টতাপূর্ণ অপপ্রয়াস। অবিলম্বে কুখ্যাত এই রিটকারীকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

দলের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা জহীরুল হক ভূইয়াঁ, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামীদ, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া আজ এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

নেতৃবৃন্দ আরো বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক দিকে যেমন চরম মুসলিমবিদ্বেষী, অপরদিকে তেমনি বাংলাদেশে একচেটিয়া আধিপত্য বিস্তারকারী। তিনি বাংলাদেশ থেকে শুধু নিয়েই যাচ্ছেন আর দেওয়ার বেলায় বারংবার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যাচ্ছেন। ভারতের মুসলিম নিধন ও নির্যাতনই যেন তার প্রধানতম এজেন্ডা। সঙ্গত কারণে বাংলাদেশের জনগণ নরেন্দ্র মোদির আগমন সহ্য করতে পারছেন না,তাই সরকারকে তার সফর বাতিল করতে হবে। অন্যথায় পরিস্থিতির অবনতি হলে তার দায়ভার সরকারকেই বহন করতে হবে।

নেতৃবৃন্দ উক্ত বিবৃতিতে আরো ক্ষোভ প্রকাশ করে বলেন স্বাধীনতা কারো একার নয় তাই দল-মত নির্বিশেষে সবাইকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সুযোগ দিতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ