শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সেলিমা রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি অসুস্থবোধ করায় এবং করোনা পজিটিভ রিপোর্ট আসায় বৃহস্পতিবার সকালে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

রাতে সেলিমা রহমান গণমাধ্যমকে বলেন, আমি খুব অসুস্থ। আমার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছি।

পরিবারের সদস্যরা জানান, সেলিমা রহমানের আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ দলের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান খালেদা জিয়ার ২০০১ সালের সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন। তিনি সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন।

বিএনপি সর্বশেষ জাতীয় কাউন্সিলে সেলিমা রহমান দলের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হন। ২০১৯ সালের জুন মাসে তাকে এবং ইকবাল হাসান মাহমুদ টুকুকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে মনোনয়ন দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ