সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে’ চট্টগ্রামের প্রবীণ আলেম শাহ সুলতান আহমদের ইন্তেকাল প্রফেসর হজরত হামীদুর রহমান রহ.-এর চলে যাওয়ার তিন বছর ‘ক্ষমতার ভাগ নয়, দেশ ও মানুষের কল্যাণই ইসলামী আন্দোলনের লক্ষ্য’ আলিয়া মাদ্রাসায় নিয়মিত ক্রীড়া অনুশীলন ও প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন কী-বোর্ডের ইংরেজি অক্ষর এলোমেলো থাকে কেন? ২ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কূটনৈতিক সমাধানের প্রত্যাশা থাকলেও আত্মরক্ষায় প্রস্তুত তেহরান: আরাঘচি

১২ বছরের বেশি হলে কোনো অনুষ্ঠানে গান গাওয়ায় নিষেধাজ্ঞা আফগানিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যেসব মেয়ের বয়স ১২ বছরের বেশি তারা কোনো অনুষ্ঠানে গান গাইতে পারবে না বলে নিয়ম জারি করছে আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে দেশটির সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অভিভাবকদের পরামর্শেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

আফগান গণমাধ্যমে বলা হয়েছে, ১২ বছরের বেশি বয়সী মেয়ে বা স্কুল বালিকারা শুধু সেইসব অনুষ্ঠানে গান গাইতে পারবে যেখানে সবাই নারী থাকবে।

আরিয়ানা নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আফগান প্রশাসনের সঙ্গে দেশটির তালেবান বিদ্রোহীদের শান্তি আলোচনা চলছে। এরই অংশ হিসেবে আফগান সরকার এই ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, এর আগে তালেবানরা যখন দেশটির ক্ষমতায় ছিল তখন মেয়েদের স্কুলে আসা-যাওয়া, গান গাওয়া ও শিল্পচর্চাসহ অন্যান্য ক্ষেত্রে নানা ধরনের নিষেধাজ্ঞা ছিল। তালেবান সরকার ক্ষমতাচ্যুত হলে আস্তে আস্তে সে অবস্থার পরিবর্তন হতে থাকে।

অবশ্য আফগান প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অভিভাবকদের অনুরোধেই এমন নিয়ম জারি করা হয়েছে। দেশের অভিভাবকদের একটা বড় অংশ অনেক দিন ধরেই বলছিলেন, মেয়েদের গান গাওয়া নিয়ে সমস্যা হচ্ছে। সে কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ