আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে সাড়ে ৪ লাখেরও বেশি মানুষ এবং মারা গেছে ৯ হাজারের বেশি মানুষ।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১১ মার্চ) বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬১ হাজার ৩১৬ জন এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ৯৪৮ জনের। এ ছাড়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৮৬ লাখ ২১ হাজার ২২৬ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ৩১ হাজার ২৬৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৪২ লাখ ৩১ হাজার ৮৩৬ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৬২ হাজার ১০৫ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪২ হাজার ১৯১ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১২ লাখ ৮৪ হাজার ৩১১ জন এবং মারা গেছেন এক লাখ ৫৮ হাজার ২১৩ জন।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১২ লাখ ৫ হাজার ৯৭২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৭০ হাজার ৯১৭ জনের।
-এএ