শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০

মশার উপদ্রব কিছুটা কমেছে: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০ দিনব্যাপী মশক নিধন কর্মসূচির তৃতীয় দিনে মোহাম্মদপুর এলাকার অঞ্চল-৫-এর ৯টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বুধবার (১০ মার্চ) সকালে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটিতে এ কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এ সময় তিনি জানান, এই অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মশার উপদ্রব কিছুটা কমেছে বলে নগরবাসী জানিয়েছেন।

আগামী ১৬ মার্চ পর্যন্ত এ অভিযান চলবে। প্রতিদিন এক হাজার ২০০ মশক নিধনকর্মী কাজ করছেন। এ কাজে মনিটরিংয়ের জন্য ২০০ জন তদারককারী কর্মকর্তা কাজ করছেন বলেও জানায় উত্তর সিটির মেয়র।

আতিকুল ইসলাম বলেন, মশক নিধনে আমরা চেষ্টা করে যাচ্ছি, চেষ্টায় কোনো ত্রুটি রাখছি না। মশা বাড়ছে আমরাও তার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ