শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

ভয়ংকর হচ্ছে করোনা: একদিনে শনাক্ত পৌনে ৪ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ এবং মারা গেছে ৮ হাজারের বেশি মানুষ। এ নিয়ে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ কোটি ৮১ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৬ লাখ ২১ হাজার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (১০ মার্চ) একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৭১৩ জন এবং মৃত্যু হয়েছে ৮ হাজার ৮৪৩ জনের। এ ছাড়া বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৮১ লাখ ৪৪ হাজার ৭৫২ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ২১ হাজার ৩৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৩৮ লাখ ২৯ হাজার ২০৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ২১২ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪০ হাজার ৪৫৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১২ লাখ ৬১ হাজার ৪৭০ জন এবং মারা গেছেন এক লাখ ৫৮ হাজার ৭৯ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১১ লাখ ২৫ হাজার ১৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৬৮ হাজার ৫৬৮ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ