শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

সস্ত্রীক করোনায় আক্রান্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার স্ত্রী আসমার। সিরিয়ান আরব নিউজ এজেন্সিতে (সানা) প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। তবে প্রেসিডেন্ট ও ফার্স্টলেডির সংক্রমণ ততো মারাত্মক নয়। তাদের হালকা লক্ষণ দেখা দিয়েছে। সংক্রমণ সনাক্ত করতে পিসিআর টেস্ট করা হয়েছে তাদের।

এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে বাশার আল আসাদের বয়স এখন ৫৫ বছর। তাকে সুস্বাস্থ্যের অধিকারী এবং স্থিতিশীল বলে বর্ণনা করা হয়েছে।

করোনা ধরা পড়ায় এই দম্পতি দুই থেকে তিন সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে থাকবেন। তারপর সরকারি দায়িত্বে ফিরবেন। বাশার আল আসাদ ও তার শাসনের বিরুদ্ধে বিদ্রোহের ১০ম বর্ষ উদযাপনের মাত্র কয়েকদিন আগে এ ঘোষণা দেয়া হলো। দক্ষিণাঞ্চলীয় শহর দারা’তে সরকারবিরোধী দেয়ালচিত্র অংকনের অভিযোগে একদল শিশুকে অপহরণ করে তাদের ওপর নির্যাতন করার অভিযোগে তার বিরুদ্ধে এই বিদ্রোহের সূচনা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ