শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

মারকাযুদ দিরাসায় ‘বাগদাদ পতন ও সমকালীন মুসলিম বিশ্ব’ শীর্ষক বিশেষ মুহাজারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

অতীত ইতিহাস থেকে নেয়া শিক্ষা ভবিষ্যৎ জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার পাথেয়। একজন সফল ব্যক্তি, একটি ভাল পরিবার কিংবা কোন সমৃদ্ধশালী সমাজ গঠনে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার কোন বিকল্প নেই। এ চেতনাকে ধারণ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মাঝে ইতিহাসের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও বৈশিষ্ট্য বিষয়ে যুগপৎ ধারণা সৃষ্টির লক্ষ্যে রাজধানীর মিরপুরস্থ কাজীড়াপাড়ার মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ-ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘বাগদাদ পতন ও সমকালীন মুসলিম বিশ্ব’ শীর্ষক বিশেষ মুহাজারা।

গতকাল সোমবার (৮ মার্চ) মাগরিবের নামাজের পরে মারকাযের মিলনায়তনে মুহাজারাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান মুহাজির ও আলোচক হিসেবে উল্লেখিত বিষয়ে আলোচনা করন ইতিহাস বিষয়ক লেখক মাওলানা ইমরান রায়হান।

মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ-ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক তরুণ প্রতিভাবান আলেম মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে আওয়ার ইসলামকে বলেন,‘তারিখ দোহরাতি হে’ (ইতিহাস ফিরে ফিরে আসে)। এজন্য ইতিহাস জানা এবং তা থেকে ভবিষ্যৎ জীবনে শিক্ষা গ্রহণ করা অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আর আজকের তরুণ শিক্ষার্থীরা আগামী দিনে জাতির কর্ণধার হবে; উত্তরসূরিদের থেকে ঘটে যাওয়া কোন ভুলের পুনরাবৃত্তি যেন তারা তাদের ভবিষ্যৎ জীবনে না ঘটায় এজন্য আমরা এজাতীয় একটি অনুষ্ঠান আয়োজনে আগ্রহী হয়েছি।

‘তা ছাড়া, ব্যক্তি থেকে শুরু করে বিরাট কোন সমাজ গঠনেও ইতিহাস-পাঠ অত্যন্ত জরুরি একটি ব্যাপার। কেননা, বাস্তব জীবনের উন্নতি ও উৎকর্ষতা অর্জনে ইতিহাসের শিক্ষা অন্যতম হাতিয়ার বিবেচনা করি আমরা। আর এসব দিক লক্ষ্য করেই এই আলোচনা সভার আয়োজন।’ যোগ করেন তিনি।

ব্যতিক্রমী এই আলোচনা-সভা রাত ৯ টা নাগাদ শেষ হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ