শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

জাবি উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্থানীয়দের হামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন তিন শতাধিক ছাত্র-ছাত্রী। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে প্রথমে জাবির কেন্দ্রীয় শহীদ মিনারে তারা জড়ো হয়ে বিক্ষোভ করেন। সেখানে তারা তিন দফা দাবিতে প্রশাসনকে আল্টিমেটাম দেন।

তাদের দাবি, শনিবার দুপুর ২টার মধ্যে আবাসিক হল খুলে দিতে হবে, ক্যাম্পাস সংলগ্ন এলাকার রাস্তায় ফটক নির্মাণ এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বহন করতে হবে।

উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা গণমাধ্যমকে বলেন, দাবি আদায় না হলে আমরা এখান থেকে সরব না। আর ২টার মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

উল্লেখ্য, এক সপ্তাহ আগের একটি ক্রিকেট ম্যাচে বাকবিতণ্ডার জের ধরে স্থানীয়দের সঙ্গে বিরোধ চলছিল জাবির কয়েকজন শিক্ষার্থীর। এই ঘটনার রেশ ধরে শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা জাবি শিক্ষার্থীদের মেসে হামলা করে। পরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ব্যাপক সংঘর্ষ বাধে। স্থানীয়দের হামলায় জাবির অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে ১১ শিক্ষার্থী গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ