বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

সিলেটে শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের উপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আহলে হাদিস আলেম শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের উপর হামলা হয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেটে এ হামলা হয়।

আজ (১৪ ফেব্রুয়ারি) রবিবার ইসলাম বাজার, মল্লিকপুর, ফেঞ্চুগঞ্জ, সিলেটের আল-ফুরকান মসজিদ থেকে জোহরের নামাজ আদায় করে বের হওয়ার পথে তার গাড়িতে হামলা করে কিছু অজ্ঞাত যুবক।

জানা যায়, হামলাকারীরা মটরসাইকেল নিয়ে তার জন্য পথে দাড়িয়ে থাকে। তিনি গাড়ী নিয়ে এলে তার উপর হামলা চালায়। হামলার সময় তাদের হাতে দেশীয় লাঠি ছিল।

আহলে হাদিসের এ আলেমের উপর হামলার কারণে তার গাড়ীর সব কাচ ভেঙ্গে যায়। এ সময় তার সাথে থাকা রিপন নামের একজন আহত হোন। তবে তার তেমন কোনো ক্ষতি হয়নি। আর হামলাকারীদের চিহ্নিত করা যায়নি এখনো। হামলার পর বর্তমানে তাকে সিলেট শহরের একটি নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ