মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ঘুমানোর আগে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো দোয়া, জিকির ও তেলাওয়াত নিয়ে নতুন বই প্রকাশের ঘোষণা দিয়েছেন প্রখ্যাত ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। বইটি শিগগিরই প্রকাশিত হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান শায়খ আহমাদুল্লাহ।

পোস্টে তিনি জানান, এর আগে প্রকাশিত তার ‘রাসুলুল্লাহ (সা.)-এর সকাল-সন্ধ্যার দুআ ও যিকির’ বইটি ১২ লাখ মানুষের হাতে পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় এবার ঘুমানোর আগের মাসনুন দোয়া, জিকির ও তেলাওয়াত নিয়ে নতুন বই প্রকাশ করা হচ্ছে।

নতুন বইয়ের বিষয়বস্তু সম্পর্কে শায়খ আহমাদুল্লাহ বলেন, দিনের অন্যান্য সময়ের মাসনুন আমল সম্পর্কে মানুষের যতটা জানাশোনা ও চর্চা রয়েছে, ঘুমানোর আগের আমল সম্পর্কে তা তুলনামূলকভাবে কম। বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন বইটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি ঘুমের আগের মাসনুন আমলের প্রতি সবাইকে আরও যত্নশীল করাই এ প্রকাশনার মূল উদ্দেশ্য।

বইটি শিগগিরই প্রকাশিত হবে জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ