মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হামিউস সুন্নাহ মেখল মাদ্রাসার মুহতামিম, প্রবীণ আলেমে দ্বীন ও শিক্ষাবিদ মাওলানা উসমান ফয়েজী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনটির দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক ও সমবেদনা জানান হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

যৌথ শোকবার্তায় হেফাজতের শীর্ষ দুই নেতা বলেন, মাওলানা উসমান ফয়েজী (রহ.) ছিলেন দ্বীনি ইলম, তালিম-তারবিয়ত ও উম্মাহর খেদমতে একজন নিবেদিতপ্রাণ আলেম। দীর্ঘদিন মেখল মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে তিনি ইসলামী শিক্ষার প্রসার ও অসংখ্য যোগ্য আলেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তারা বলেন, তাঁর দীর্ঘদিনের দ্বীনি খেদমতের মাধ্যমে দেশ একজন খাঁটি আলেমে দ্বীন ও সমাজসংস্কারককে হারিয়েছে। তাঁর ইন্তেকালে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় হেফাজতের আমীর ও মহাসচিব মরহুমের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, ছাত্র ও ভক্ত-অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানান।

তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন, আল্লাহ তায়ালা যেন তাঁর সব দ্বীনি খেদমত কবুল করেন, তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ