শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

গাবতলীতে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন হচ্ছে : মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মুহা. আতিকুল ইসলাম জানিয়েছেন রাজধানীর পরিচ্ছন্নতা কর্মীদের জন্য গাবতলীতে হচ্ছে আবাসিক ভবন।

শনিবার দুপুরে রাজধানীর কড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা মহড়ায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, একইভাবে বস্তিবাসীর জন্য বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে ডিএনসিসি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে চায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেল্টা প্ল্যান বাস্তবায়নে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমরা বড় বড় অট্টালিকা তৈরি করি, কিন্তু সেগুলোর কমপ্লায়েন্স মেনে চলি না। যারা বড় বড় ভবন তৈরি করছেন তাদের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকতে হবে। আপনারা ৪০, ৫০, ৬০ তলা বিল্ডিং করবেন, কিন্তু নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা তৈরি করবেন না, এটা হতে পারে না। নিজস্ব অগ্নিনির্বাপণ ও ফায়ার ড্রিল সনদ না থাকলে ডিএনসিসি থেকে ট্রেড লাইসেন্স দেয়া হবে না। যারা ভবন তৈরি করবেন তাদেরই ভবনের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।

আতিকুল ইসলাম বলেন, ফায়ার সেফটি, বিল্ডিং সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি এগুলো নিজ দায়িত্বে নিশ্চিত করতে হবে। সরকারের জন্য বসে থাকলে হবে না। ফায়ার ব্রিগেডের আশায় বসে থাকলে হবে না। নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ