বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মোদি চীনকে ভয় পান: রাহুল গান্ধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিল্লিতে কংগ্রেসের সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে রাহুল বলেন, ভারতের অঞ্চল রক্ষায় প্রধানমন্ত্রী তার দায়িত্ব পালনে ব্যর্থ, উল্টো ভারতের জায়গা দখল করেছে চীন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

রাহুল গান্ধী বলেন, চীনের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পান প্রধানমন্ত্রী। তিনি আমাদের সেনাবাহিনীর আত্মত্যাগকে বিসর্জন দিচ্ছেন। তিনি আমাদের সেনাবাহিনীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। ভারতে কাউকে এমনটা করতে দেয়া উচিত হবে না।

কংগ্রেস নেতার এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। দলটির সিনিয়র নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেছেন, চীনকে ভারতের অঞ্চল কে দিয়েছিল সেটি তার নানা জওহরলাল নেহেরুকে জিজ্ঞাসা করা উচিত রাহুলের।

বিজেপির এই মন্ত্রী বলেন, রাহুলের উচিত তার নানা জওহরলাল নেহেরুকে জিজ্ঞাসা করা যে ভারতীয় এলাকা চীনকে দিয়েছে। কে দেশপ্রেমিক আর কে নয়, সেটির উত্তর তিনি পেয়ে যাবেন। জনগণ সবকিছুই জানে। দক্ষতা উন্নয়ন বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজকুমার সিং বলেছেন, রাহুলের মন্তব্য অসংসদীয় এবং শিশুসুলভ। তিনি বলেন, রাহুল কোনও কিছু বোঝেন না বা বোঝার চেষ্টাও করেন না। আমি মনে করি তার বক্তব্য অসংসদীয় এবং শিশুসুলভ।

মডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ