শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

করোনার টিকাদানকেন্দ্রে তাৎক্ষণিক নিবন্ধন আপাতত বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে টিকাদানকেন্দ্রে গিয়ে তাৎক্ষণিক নিবন্ধনের সুবিধা আপাতত বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালকে বলেন, এ পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। তিন (গত বুধবারের হিসাব মতে) লাখের বেশি মানুষ ইতিমধ্যে ভ্যাকসিন নিয়েছেন। কিন্তু ভ্যাকসিন কার্যক্রম ঠিকভাবে চালাতেই আপাতত ওই সুবিধা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে যারা নিবন্ধন করে কেন্দ্রে যাবেন, শুধু তাদের ভ্যাকসিন দেয়া হবে। ভবিষ্যতে যদি কেন্দ্রে নিবন্ধনের প্রয়োজন পড়ে, তখন আবার জানানো হবে।

তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে মানুষের দ্বিধা কেটে গেছে। যেসব জায়গায় আগে ভিড় কম ছিল। এখন সেখানে অনেক ভিড়। অনেক লোক যাচ্ছেন, মানুষের আত্মবিশ্বাস বাড়ছে। এখন সবাই ভ্যাকসিনের ওপর আস্থা নিয়ে তা নিতে যাচ্ছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সারাদেশে ভ্যাকসিন নিয়েছেন ২ লাখ ৫ হাজার ৫৪০ জন। এর মধ্যে ৬৪ হাজার ৩৮৮ জন নারী। তবে ঢাকা নগরীতে ভ্যাকসিন নিয়েছেন ২৪ হাজার ৪৫৩ জন। এর মধ্যে নারী ৮ হাজার ২৯ জন। গত ২৭ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারা দেশে করোনার ভ্যাকসিন নিয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩০৯ জন। এর মধ্যে নারী ১ লাখ ৫৫ হাজার ৭৩১ জন।

ঢাকার মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকসিন দেয়া হয়েছে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। এখানে ১ হাজার ৭২০ জনকে ভ্যাকসিন দেয়া হয়। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১ হাজার ৫৭ জনকে, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ২৯৯ জনকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ১৩৮ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

ঢাকা মহানগরীতে সবচেয়ে কম ভ্যাকসিন দেয়া হয়েছে মিরপুরের লালকুঠি হাসপাতালে। এখানে ৪০ জনকে করোনার ভ্যাকসিন দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ