শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

বঙ্গবন্ধুকে কটূক্তি করায় তারেক রহমানের ২ বছর কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় নড়াইলে এক মুক্তিযোদ্ধার করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিচারক আমাতুল মোর্শেদা এ রায় ঘোষণা করেন।

মামলার বাদী ছিলেন- কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী বেন্দারচর গ্রামের শাহজাহান বিশ্বাস।

মামলা সূত্রে জানা গেছে, লন্ডনে অবস্থানরত তারেক রহমান ২০১৪ সালে ১৬ ডিসেম্বর এক সমাবেশে বঙ্গবন্ধুকে রাজাকার আখ্যা দেওয়াসহ নানা অবমাননাকর কটূক্তি করেন। বিভিন্ন গণমাধ্যমে এ সম্পর্কে অবগত হয়ে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে মুক্তিযোদ্ধা শাহাজাহান এতে মর্মাহত হন এবং ওই কটূক্তির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর হাজার কোটি টাকার মানহানি হয়েছে মর্মে বিচারের দাবিতে ২৪ ডিসেম্বর আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

সেই মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ