শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

অ্যাপ রেফার করে আয়: জেনে নিন ইসলামের বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: সম্মানিত মুফতি সাহেব! বর্তমানে মোবাইলে বিকাশ কোম্পানির বিকাশ আ্যাপ অন্যকে রেফার করলেই টাকা পাওয়া যায়। বিকাশ আ্যাপটি রেফার করার পদ্ধতি হল, আমি যাকে রেফার করবো সে রেফারেল লিংক থেকে বিকাশ আ্যাপ ডাউনলোড করার পর একাউন্ট খুলে লগ ইন করলেই আমি পাবো পঞ্চাশ টাকা নিশ্চিত বোনাস। আরো থাকছে সুপার বোনাস। এভাবে বিশটির বেশি রেফার করলে প্রতিটি পঞ্চাশ টাকা এবং পঞ্চাশটির বেশি রেফার করলেই প্রতিটিতে একশ টাকা। এছাড়াও প্রতি মাসে থাকছে টপটেন প্রাইজ। সেরা দশজন প্রতি মাসে পাবে ২৫০০/= টাকা।

মুফতি সাহেবের নিকট জানার বিষয় হল, এভাবে টাকা উপার্জন করা শরিয়তে জায়েয কি না? দয়া করে জানাবেন।

নিবেদক
আবদুল্লাহ
ফরিদাবাদ, ঢাকা

জবাব: প্রশ্নোল্লিখিত চুক্তিটিতে কেবল রেফারের বিনিময়ে পঞ্চাশ টাকা নিশ্চিত বোনাস পাওয়ার যে চুক্তি তা জায়েয ছিল কিন্তু আপনি যাকে রেফার করবেন সে রেফারেল লিংক থেকে বিকাশ আ্যাপ ডাউনলোড করা ও একাউন্ট খুলে লগ ইন করার যে শর্তারোপ করা হয়েছে উক্ত শর্তের কারণে চুক্তিটি শরীয়ত সম্মত হয়নি।

কারণ- এক. উক্ত চুক্তিটিতে যার কাছে রেফার করা হবে সে রেফারেল লিংক থেকে বিকাশ আ্যাপ ডাউনলোড করলে আপনি পঞ্চাশ টাকা নিশ্চিত বোনাস পাবেন। আর সে ডাউনলোড না করলে আপনি পঞ্চাশ টাকা পাবেন না। তাই এখানে একটি চুক্তির সাথে আরেকটি চুক্তি যুক্ত করা হচ্ছে। হাদিসে এটি নিষেধ করা হয়েছে।

দুই. উল্লেখিত চুক্তিতে বিকাশ কোম্পানি আপনাকে বোনাস দিচ্ছে দু’টি জিনিসের বিনিময়ে। একটি হল, বিকাশ কোম্পানির বিকাশ আ্যাপ অন্যকে রেফার করা আর অন্যটি হল, যার কাছে রেফার করা হবে সে ডাউনলোড করা। আমরা দেখতে পাচ্ছি যে, প্রশ্নোল্লিখিত চুক্তিতে বিনিময়ের প্রথমটি জানা থাকলেও দ্বিতীয়টি অজানা। কারণ যার কাছে রেফার করা হবে সে আদৌ ডাউনলোড করবে কী না? তা অনিশ্চিত।

তিন. উল্লেখিত চুক্তিতে যার কাছে রেফার করা হচ্ছে সে ডাউনলোড করলে আপনি কমিশন পাচ্ছেন। তাই প্রাপ্ত কমিশন বিনিময়হীন অর্জিত হওয়ার কারণে (‘আকলু মালিল গাইর বিল বাতিল’) তথা অন্যের সম্পদ বাতিল পন্থায় আহরণ এর অর্ন্তভূক্ত।

চার. উল্লেখিত চুক্তিতে কর্মহীন পারিশ্রমিক ও পারিশ্রমিকহীন কর্ম (আল উজরত বেলা আমল ওল আমালু বেলা উজরত) পাওয়া যাচ্ছে। যা শরিয়তে নিষেধ। অথচ উল্লেখিত চুক্à