শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব

মিয়ানমারের সঙ্গে ৪ ফেব্রুয়ারির ত্রিপক্ষীয় বৈঠক অনিশ্চিত‌

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের নতুন সরকারের সাথে আনুষ্ঠানিক কোনও যোগাযোগ হয়নি বাংলাদেশের। চৌঠা ফেব্রুয়ারি রোহিঙ্গা ইস্যুতে ত্রিপক্ষীয় যে বৈঠক হবার কথা ছিলো সেটিও অনিশ্চিত।

আজ মঙ্গলবার বিকেলে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সামরিক বাহিনী ক্ষমতা নেয়ার পর রোহিঙ্গা প্রত্যাবাসনের ভবিষ্যত কী? এই প্রশ্ন উঠছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, নতুন সরকারের সাথে এখনও কোনও যোগাযোগ হয়নি বাংলাদেশের।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্ধারিত যৌথ ওয়ার্কিং কমিটির যে বৈঠক হবার কথা ছিলো সেটিও এই পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে গেল বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, মিয়ানমার থেকে আগেরবার তারা সময়ও দিয়েছিল। তবে এখন এমন পরিস্থিতিতে আগের সময়ই থাকবে নাকি অন্যসময়ে করা হবে তা এখনো ঠিক হয়নি। তবে ওইদিন বৈঠক হওয়ার ব্যাপারে যৌক্তিক কারণও থাকতে পারে।

তবে প্রত্যাবাসন নিয়ে আলোচনায় বাংলাদেশ প্রস্তুত রয়েছে। যে সরকারই ক্ষমতায় থাকুক আলোচনা চলবে।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক থাকে। সেক্ষেত্রে কূটনৈতিক সম্পর্ক সবার সঙ্গেই হতে পারে। এখন নতুন যারা ক্ষমতায় আছে তারা একটু কার্যকরী হলে তাদের সঙ্গে যোগাযোগ রাখাটা মনে হয় না কোন সমস্যা হবে। আর মিয়ানমারে গত ৪০/৫০ বছরে এই ধরণের সরকার দ্বারাই পরিচালিত হয়েছে।

জাতিসংঘে নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে মিয়ানমারের গণতন্ত্র নিয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা সংকটও যেন স্থান পায়-এমন প্রত্যাশা বাংলাদেশের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ