শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

‘মানুষের কল্যাণ ও মুক্তির জন্য খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় উলামায়ে কেরামকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। মানুষের কল্যাণ ও মুক্তির জন্য খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সুচিন্তিত পরিকল্পনার আলোকে সাহসিকতার সহিত ময়দানে কাজ করতে হবে।

সোমবার পুরানা পল্টনের মজলিস মিলনায়তনে শেরপুর জেলার কয়েকজন বিশিষ্ট আলেমের খেলাফত মজলিসে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে শেরপুর জেলার বিভিন্ন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীসহ কয়েকজন বিশিষ্ট আলেম প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আমিরে মজলিসের হাতে খেলাফত মজলিসে যোগদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, যুগ্ম-মহাসিচব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মুহা. আবদুল জলিল, শ্রমিক মজলিসের সহসভাপতি আমীর আলী হাওলাদার, কুমিল্লা উত্তর জেলঅ সহসভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান, শেরপুর জেলার বিশিষ্ট আলেম ও শেরপুর সদর উপজেলা খেলাফত মজলিসের আহ্বায়ক মাওলানা আবদুল আজীজ, যুগ্ম-আহ্বায়ক মাওলঅনা সুলতান মাহমুদ, মাওলানা নূরুল আলম, সদস্য সচিব মাওলানা আবদুল হালিম, সদস্য- মাওলানা সেকান্দর আলী, মাওলানা জমসিদ আলী, মুফতি মাসুদুর রহমান, মাওলানা আবদুর রাজ্জাক জামলী, মাওলানা ফজলুল করিম, সিরাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে চট্টগ্রামের বেসরকারী সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর আশু সুস্থতার জন্য দোয়া-মুনাজাত করেন আমিরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ