শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী

বকেয়া বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ রোববার সকালে মিরপুর ২ নম্বর সেকশনের সনি সিনেমা হলের সামনে এই বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

জানা যায়, সকাল ৮টার দিকে সনি সিনেমা হলের সামনে অবস্থিত নিয়ে বিক্ষোভ করতে থাকেন ওই এলাকায় অবস্থিত কোরিয়ান জিনস ম্যানুফ্যাকচারিং কারখানার শ্রমিকরা। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পল্লবী মডেল থানার এসআই রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, গত চার মাস ধরে বেতন দেয়া হচ্ছে না। কর্তৃপক্ষ নানা অজুহাতে বেতন পরিশোধ করছে না। একপর্যায়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা।

মিরপুর শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) রফিক হাসান জানান, কোরিয়ান জিনস ম্যানুফ্যাকচারিং নামের কারখানার শ্রমিকরা সকাল ৮টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পুলিশ মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। চেষ্টা চালানো হচ্ছে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ