শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী

দুর্নীতিতে চ্যাম্পিয়নদের মুখে দুর্নীতির মন্তব্য হাস্যকর: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতিতে চ্যাম্পিয়নদের মুখে দুর্নীতি নিয়ে মন্তব্য হাস্যকর বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পাপলুর সাজায় আওয়ামী লীগের দুর্নীতি আজ বিশ্বস্বীকৃত- রুহুল কবীর রিজভীর এমন মন্তব্যে বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, 'বিএনপির দুর্নীতির কারণে তাদের আমলে দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। যাদের আমলে দেশ পরপর চারবার একক ও একবার যুগ্মভাবে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, তাদের মুখে দুর্নীতি নিয়ে মন্তব্য হাস্যকর।’

তিনি বলেন, 'পাপলু একজন স্বতন্ত্র সংসদ সদস্য। তার দুর্নীতির দায় কোনোভাবেই আওয়ামী লীগের ওপর বর্তায় না। কুয়েতের আদালতে তার সাজা হয়েছে, বাংলাদেশেও দুদক এবিষয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদ করছে।'

তথ্যমন্ত্রী আরও বলেন, এ ধরণের উৎসব শিশু-কিশোরদের মেধা, মনন ও দেশপ্রেমবোধে উৎসাহিত করে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি মমতা জাগ্রত করতে অত্যন্ত সহায়ক। নতুন সিনেমা হল নির্মাণ, পুরনো হল সংস্কার ও বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল চালু করার জন্য ব্যাংকের মাধ্যমে তহবিল থেকে সহজ ঋণ দেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ