মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শীতের সকালে সবজির ভাপা পিঠা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন কুয়াশার চাদর গায়ে মুড়িয়ে প্রকৃতিতে চলে এসেছে শীত। এরই মধ্যে বাজারেও উঠেছে শীতের তাজা সব সবজি। এই শীতে পিঠার উৎসব আয়োজনে ঘরেই তৈরি করতে পারেন ঝাল ঝাল সবজির ভাপা পিঠা। রেসিপিও একদম সহজ। আসুন জেনে নিন-

উপকরণ: চালের গুড়া আধা কেজি, ধনিয়া পাতা কুচি আধা কাপ, গাজর কুচি আধা কাপ, ফুলকপি কুচি আধা কাপ, মরিচ কুচি ৪-৫টি, লবণ স্বাদ মতো।

যেভাবে তৈরি করবেন ঝাল ঝাল সবজির ভাপা পিঠা
প্রথমে ফুলকপি মিহি করে কুচি করে দুই মিনিট ভাপিয়ে নিন। তারপর বাকি সবজির সঙ্গে ভাপানো ফুলকপি মেশান। এবার একটি হাড়িতে পানি চুলায় দিন। একপর্যায়ে পানি ফুটে উঠলে ভাপা পিঠা তৈরির ছিদ্রযুক্ত মাটির ছাঁচ বসিয়ে আটার গোলা দিয়ে চারপাশ ভালোভাবে আটকে দিন। তারপর ভাপা পিঠার ছাঁচে পাতলা কাপড় রেখে তাতে লবণসহ চালের গুড়া বিছিয়ে নিন।

এবার ভাপানো ফুলকপিসহ সবজির মিশ্রণ ওপরে ছড়িয়ে দিন। তার ওপরে আবার চালের গুড়া বিছিয়ে নিন। কিছু সবজি কুচি ওপরে ছড়িয়ে হাত দিয়ে চেপে গোলাকার পিঠার আকৃতি দিন। এবার কাপড়সহ পিঠাটি হাড়িতে বসানো ছাঁচের ওপর রাখুন। এভাবে দেড় থেকে দুই মিনিট ঢেকে রাখুন। ব্যাস, একে একে পিঠাগুলো নামিয়ে পছন্দমতো সাজিয় গরম গরম পরিবেশন করুন ঝাল ঝাল সবজির ভাপা পিঠা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ