শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে চট্টগ্রামবাসী: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিটি কর্পোরেশন নির্বাচনে চট্টগ্রামবাসী বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে লক্ষীপুর জেলার সড়ক বিভাগের তিনটি প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি যতই সমালোচনা ও ষড়যন্ত্র করুক, তারা জনগণের মন জয় করতে পারেনি। তাই চট্টগ্রামের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’ তবে ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকায় বিএনপিকে ধন্যবাদ জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, অতীতের মতো এবার তারা মাঝপথ থেকে সরে যায়নি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়কে শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের জয় বলে মনে করেন ওবায়দুল কাদের। অনুষ্ঠানে তিনি বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন জানানোর পাশপাশি চট্টগ্রামের জনগণসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

লক্ষীপুরের প্রায় সব সড়ক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চৌমুহনী হতে লক্ষীপুর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে।

কুমিল্লা -লাকসাম-চৌমুহনী চার লেন ও ফেনী-নোয়াখালী-সোনাপুর মহাসড়ক চার লেনের কাজ চলমান রয়েছে বলেও জানান মন্ত্রী।

সড়কে শৃঙ্খলা ফিরে না আনলে যতই উন্নয়ন করা হোক না কেন, কোনো লাভ হবে না বলে উল্লেখ করে ওবায়দুল কাদের। ‘সড়ক নির্মাণে কাজের মান কোনোভাবেই খারাপ করা যাবে না, টেকসই ও মানসম্মত কাজ করতে হবে’, বলেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ