বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৪ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী দেশের বিয়ে ও তালাক আইন সংশোধন প্রয়োজন ইসলামি সভ্যতা মানবগঠন ও বিশ্বকল্যাণের সমন্বিত প্রকল্প: মিসরের গ্র্যান্ড মুফতি অধ্যাপক পদে পদোন্নতি পেলেন মসজিদে হারামের ইমাম ড. মাহের ‘মুহাদ্দিসে হবিগঞ্জী ছিলেন বিরল প্রতিভার অধিকারী ক্ষণজন্মা মহাপুরুষ’ খামেনির বিদায়যাত্রায় জনসমুদ্র চট্টগ্রামে রেকর্ড বৃষ্টি: সাজেকে আটকা পড়েছেন ৫ শতাধিক পর্যটক ভবিষ্যতে আরও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে চায় কমিশন: ইসি হবিগঞ্জে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ চট্টগ্রামে তিন দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে দোকানপাট

নিজের দল থেকে বহিষ্কার নেপালের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে নিজ দল কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। বিরোধীপক্ষ ওলির সদস্যপদ বাতিল করার হুমকি দেয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তা বাস্তবায়ন করা হলো।

পার্লামেন্ট ভেঙে দেয়ার জেরে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই রোববার (২৪ জানুয়ারি) দলের ক্ষমতাসীন গোষ্ঠী ওলিকে বহিষ্কার করেছে। খবর কাঠমান্ডু পোষ্টের।

প্রতিবেদনে বলা হয়, ‌‌‌‘দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ওলির সদস্যপদ বাতিল করা হয়েছে। ওলি আর দলের সদস্য নন।’

নারায়ণ কাজি বলেন, আমরা অনেক সহ্য করেছি, তিনি আমাদের আহ্বানে সারা দেননি। দলের নির্বাহী ক্ষমতাবলে তাকে বহিষ্কার করা হয়েছে।

তিন বছর আগে নির্বাচনে জয়লাভ করে নেপালে এনসিপি ও প্রাক্তন মাওবাদী বিপ্লবীদের জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হন ওলি। পূর্ব শর্ত অনুযায়ী শাসনকালের পাঁচ বছরের মেয়াদ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন ওলি এবং বিপ্লবী নেতাপুষ্প কুমার দহল ওরফে প্রচণ্ড। কিন্তু সেই শর্ত উপেক্ষা করে নির্দিষ্ট সময়ে প্রচণ্ডের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করেন ওলি। এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে চরম মতবিরোধ দেখা দেয়।

ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও এনেছেন প্রাক্তন মাওবাদীরা। এছাড়া করোনা মোকাবেলায় সরকারের ব্যর্থতা নিয়েও সরব হয়েছে বিরোধীগোষ্ঠী। একইসঙ্গে ভারতের সখ্যতা উপেক্ষা করে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি নিয়েও বিরোধীদের ক্ষোভের মুখে পড়েন ওলি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ