শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’

প্রতিটি কার্যকলাপে সরকারের দুর্নীতি দৃশ্যমান: ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি আর অপচয় এই সরকারের অপর নাম বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কার্যকলাপে তাদের (সরকারের) দুর্নীতি দৃশ্যমান।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. জাফরুল্লাহ বলেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন আমাদের অধিকার। প্রতিটি জনগণের এই ভ্যাকসিনের প্রয়োজনীয়তা রয়েছে। আজকেও পত্রিকা দেখেন- খবর বেরিয়েছে করোনার কারণে দেশে দারিদ্র্যতা বেড়েছে।

দেশের সব মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদানের বিষয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ওখানে (ভারত) নরেন্দ্র মোদি এখনও ভ্যাকসিন নেননি, এখানে আমার প্রধানমন্ত্রীও নিতে রাজি হলেন না। ব্যাপারটা কী? এটিই তো সন্দেহের। আমি বলি- আমার নাম যদি তালিকায় আসে, আমি টিকা নিব। আপনারাও টিকা নিবেন, এটা আমাদের অধিকার। আজকে আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে। এটা কোনো ব্যক্তি বিশেষ দুই চারজনকে দেয়া হলে তা মেনে নেব না, আমাদের সবাইকে টিকা দিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ