রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহসম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী ইন্তেকাল করেছেন। শুক্রবার সকাল ৯টার দিকে শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

চিকিৎসকরা জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠেয় ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে তিনি সভাপতি পদপ্রার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ডিএসইসির বার্ষিক সাধারণ সভায় যোগদানের জন্য খিলগাঁওয়ের বাসা থেকে বের হচ্ছিলেন হিলালী। এ সময় বুকে তীব্র ব্যথা অনুভব করলে দ্রুত তাকে মালিবাগ খিদমাহ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হিলালীর প্রথম জানাজা তার নিজ কর্মস্থল ভোরের কাগজ ভবনে অনুষ্ঠিত হবে। এরপর জাতীয় প্রেসক্লাবে হবে দ্বিতীয় জানাজা। সেখান থেকে সরাসরি গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে নিয়ে সমাহিত করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র মেয়ে সামারা হিলালীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ