বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

শীতে ডাবের উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাবের পানি হচ্ছে প্রাকৃতিক টোনার। এটি শরীরের ত্বককে সংক্রমণ থেকে রক্ষা করার পাশাপাশি সার্বিকভাবে স্কিনের ঔজ্জ্বল্য বাড়ানোর জন্য বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও ব্রণের প্রকোপ কমাতেও অনেক কার্যকরী ভূমিকা রাখে।

মানবদেহে সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। ডাবের পানিতে রয়েছে রাইবোফ্লবিন, নিয়াসিন, থিয়ামিন ও পাইরিডোক্সিনের মতো উপকারী উপাদান। নিয়মিত ডাবের পানি পান করার ফলে শরীরে শক্তি বৃদ্ধি পায় প্রচুর। ফলে জীবাণুরা কোনোভাবেই ক্ষতি করার মতো কোনো সুযোগ পায় না।

সার্টিফিকেট হিসেবে বয়স বাড়লেও নিয়মিত ডাবের পানি পান করার ফলে ত্বকে বয়সের ছাপ থাকবে না। তাই বয়সকে ধরে রাখার জন্য নিয়মিত ডাবের পানি পানের মতো গুরুত্বপূর্ণ কিছু নেই। ডাবের পানিতে সাইটোকিনিস নামে অ্যান্টি-এজিং উপাদান রয়েছে। এটি শরীরের উপর বয়সের ছাপ পরতে দেয় না। সঙ্গে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা রাখে।

ডাবের পানিতে রয়েছে উচ্চমাত্রায় খনিজ লবণ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস। এসব উপাদান দাঁতের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে দাঁতের মাড়িকে অনেক মজবুত করে তোলে। অনেক সময় দেখা যায় অনেকের মাড়ি দিয়ে রক্ত ঝড়ে। এমনকি কারও তো মাড়ি কালচে লাল হয়ে যায়। নিয়মিত ডাবের পানি পান পান করলে মাড়ির কালচেভাব ও দাঁত লাল হওয়া থেকে মুক্তি পাওয়া যায়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ