রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ হিজাব পরেই আইন পেশায়, আজ তিনি যুক্তরাজ্যের প্রথম হিজাবি বিচারক নুসুক অ্যাপে প্রতিদিন মিলবে ওমরাহ জয়ের সুযোগ, সঙ্গে জমজমের পানি আশরাফ ফাউন্ডেশনের দুই যুগ পূর্তি উপলক্ষে ইসলাহি মাহফিল আজ শেখ হাসিনাসহ ৪১ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইউসুফ (আ.)-এর জামা থেকে তিন শিক্ষা তুলে ধরলেন মসজিদে নববীর খতিব আইএবি ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত জুমার খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি! জুলাই সনদ বাস্তবায়ন ও কওমি সনদের পূর্ণাঙ্গ স্বীকৃতির দাবি খেলাফত মজলিসের বরুণার আত্মশুদ্ধির পয়গাম

লাহোরে অগ্নিকাণ্ডে ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর নদভী: পাকিস্তানের লাহোরে অগ্নিকাণ্ডে দাদি-নাতিসহ মোট চার জন মারা গিয়েছে। গতকাল বৃহস্পতিবার লাহোরে ‘ওয়াহদাত’ রোডের পাশে এক বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

উদ্ধারকর্মীদের বরাতে ডেইলি জং জানিয়েছে, ঘরে গ্যাসের হিটার থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন থেকে বাঁচতে দুজন নাতি ও একজন নাতনীকে নিয়ে ৫২ বছর বয়সী দাদি বাথরুমে যান। সেখানে তারা দম আটকে মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা আগুন দেখে তাদের সাহায্য করার জন্য দ্রুত ছুটে আসে৷ কিন্তু গেট বন্ধ থাকায় তারা ভিতরে প্রবেশ করতে পারেনি। পরে পুলিশ ও উদ্ধারকর্মীরা দরজা ভেঙে ভিতরে ঢুকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে তাদের বাঁচাতে পারেনি।

পুলিশ বলেছে ঘটনাটি পুরোপুরি তদন্ত করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ