রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ হিজাব পরেই আইন পেশায়, আজ তিনি যুক্তরাজ্যের প্রথম হিজাবি বিচারক নুসুক অ্যাপে প্রতিদিন মিলবে ওমরাহ জয়ের সুযোগ, সঙ্গে জমজমের পানি আশরাফ ফাউন্ডেশনের দুই যুগ পূর্তি উপলক্ষে ইসলাহি মাহফিল আজ শেখ হাসিনাসহ ৪১ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইউসুফ (আ.)-এর জামা থেকে তিন শিক্ষা তুলে ধরলেন মসজিদে নববীর খতিব আইএবি ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত জুমার খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি! জুলাই সনদ বাস্তবায়ন ও কওমি সনদের পূর্ণাঙ্গ স্বীকৃতির দাবি খেলাফত মজলিসের বরুণার আত্মশুদ্ধির পয়গাম

কিশোরগঞ্জে এক্সিম ব্যাংক ও তাকওয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জ বাজিতপুরের হিলচিয়া বাজারে অবস্থিত মাদরাসার ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে তাকওয়া ফাউন্ডেশন।

আজ শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসার ছাত্রদের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়।শিক্ষার্থীদের এই উপহার পেয়ে বেশ খুশি উদযাপন করতে দেখা গেছে।

No description available.

তাকওয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব এর তত্ত্বাবধানে বিতরণ করা হয় এ শীতবস্ত্র। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও হিলচিয়া বাজার মাদরাসার সভাপতি মাওলানা হুমায়ুন আইয়ুব। উপস্থিত ছিলেন ডাক্তার মোরশেদ আলম, মাদরাসার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রেজাউল করিম।No description available.

শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক ও শিক্ষা সচিব মাওলানা জহিরুল ইসলাম। বিতরণ কাজে সহযোগিতা করেন মাওলানা আবুল মনসুর।

একই দিন বিকেলে আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব নিজ গ্রামের অসহায় মানুষের হাতেও তুলে দেন শীতবস্ত্র। গ্রামের অসহায় মানুষের হাতে এক্সিম ব্যাংক এর সৌজন্যে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।No description available.

গ্রামের প্রান্তিক মানুষগুলো শৈত্যপ্রবাহের এই সময়ে কম্বল পেয়ে বেশ আনন্দিত হয়েছেন। এলাকার গরিব-দুঃখী, নারী-পুরুষ, বিধবা ও শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে এক্সিম ব্যাংকের এ শীতবস্ত্রগুলো।No description available.

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ