বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ইথিওপিয়ায় সশস্ত্র হামলায় নিহত ৮০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে নতুন একটি হামলায় কমপক্ষে ৮০ জন মারা গেছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন (ইএইচআরসি)।

ইএইচআরসি-এর মুখপাত্র হারুন মাশো ইথিওপিয়ার বেনিশানুল-গুমুজ অঞ্চল থেকে এএফপিকে বলেছেন, ‘আমরা ৮০ জন নিহতের খবর পেয়েছি। ডালেটি নামক একটি এলাকায় এই ঘটনা ঘটেছে।’

মাশো আরও বলেন, ‘তাদের মধ্যে ৪৫ বছর বয়সী মানুষ থেকে শুরু করে ২ বছরের শিশুও রয়েছে। হামলার দায় কেউ স্বীকার করেনি। হামলাকারীদের পরিচয় সম্পর্কেও তাৎক্ষণিক কিছু জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি কর্তৃপক্ষ।’

ইথিওপিয়ার সরকার বলেছে, সংঘাতকবলিত তাইগ্রে অঞ্চলের সাবেক ক্ষমতাসীন দলের তিন সদস্যকে হত্যা করেছে সেনাবাহিনী। তাদের মধ্যে রয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেয়ম মেসফিনও।

সাম্প্রতিক মাসগুলোতে এখানে সহিংসতায় কয়েক শ মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে গত ২৩ ডিসেম্বর একটি হামলাতেই ২০৭ জন নিহত হন। মাশো বলেন, অব্যাহতভাবে চলা সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন কয়েক হাজার মানুষ।

প্রধানমন্ত্রী আবি আহমেদ ওই অঞ্চলে সহিংসতার অবসান ঘটাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ফেরাতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে গত ডিসেম্বরে ওই অঞ্চলে পরিদর্শনে যান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ