রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা

৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফি নির্ধারণ করলো বেফাক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফি নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন শিক্ষার্থীদের ফি প্রদানের সাথে সাথে পরীক্ষার্থীদের জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই জমা দিতে হবে।

আজ বৃহস্পিতবার (২৪ ডিসেম্বর) বেফাকের ভেরিফাইড ফেসবুক পেজে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাপরিচালক (মাওলানা) মুহাম্মদ যুবায়ের স্বাক্ষর করা এ বিজ্ঞপ্তি প্রদান করেন কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ইলহাকভুক্ত সকল স্তরের কওমী মাদরাসার মুহতামিম সাহেবদের জানানাে যাচ্ছে যে, আসন্ন ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী সকল মারহালার পরীক্ষার্থীদের অন্তর্ভুক্তি ফরমের সাথে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই জমা দিতে হবে। এতদসঙ্গে ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফি-এর তালিকা প্রদান করা হলাে।

জামাত বা মারহালা হিসেবে ফি পরিশোধের হারসহ প্রকাশিত বিজ্ঞপ্তিটি নিম্মে দেয়া হলো।

No photo description available.

উল্লেখ্য, আগামী ২০ জুমাদাল উখরা পর্যন্ত ফি পরিশোধের নিয়মিত তারিখ নির্ধারণ করা হয়েছে। এরপর ৩০ জুমাদাল উখরা পর্যন্ত ফি পরিশোধের অনিয়মিত তারিখ নির্ধারণ করে অতিরিক্ত ১০% টাকা হারে পরিশোধের জন্য বলা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ